মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ২৭

সময় ট্রিবিউন | ১১ মে ২০২১, ০৩:০৬

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনু-প্রবেশের সময় ২৭ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার ভোরে মহেশপুর উপজেলার মাটিলা ও সামন্তা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করছেন।

মহেশপুর খালিশপুর বিজিবির ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, অবৈধ অনুপ্রবেশের খবর পেয়ে বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় মাটিলা সীমান্ত থেকে ১৯ জন ও সামন্তা এলাকা থেকে ৮ জনকে আটক করা হয়।

আটকদের বাড়ি খুলনা, বাগেরহাট, বরিশালসহ দেশের বিভিন্ন বলে জানা যায়। এ ঘটনায় মহেশপুর থানায় পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় আইনে তাদের নামে মামলা হয়েছে।

বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের কারণে করোনার সংক্রমণের আশঙ্কা করছে সীমান্তের বাসিন্দারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব