বিক্ষোভের মুখে শ্রমিকদের ছুটি বাড়াল কর্তৃপক্ষ

সময় ট্রিবিউন | ১০ মে ২০২১, ২০:৫১

ছবি: সংগৃহীত

গাজীপুরের হোতাপাড়ায় গার্মেন্টস কারখানার শ্রমিকদের বিক্ষোভের মুখে ঈদের ছুটি বাড়াল কর্তৃপক্ষ।

রবিবার বিকেলের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পলমল গ্রুপের সাফা সোয়েটার লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করে। পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকদের দাবি পুনর্বিবেচনা করে তাৎক্ষণিক ছুটি বাড়ানোর কথা ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা গেছে, হোতাপাড়ায় পলমল গ্রুপের সাফা সোয়েটার কারখানায় ঈদ উপলক্ষে ৭ দিনের ছুটির ঘোষণা করে কর্তৃপক্ষ। একই গ্রুপের অন্য একটি প্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি ঘোষণা হলে বাধে বিপত্তি।

৩ দিনের ছুটি বাড়ানো নিয়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানার বাইরে নেমে আসে। এর পরে কর্তৃপক্ষ দাবি মানলে অবরোধ তুলে নেয়া হয় তারা।

সাফা সোয়েটার কারখানার জেনারেল ম্যানেজার নুরশেদ আলম বলেন, প্রচুর কাজের চাপ রয়েছে আমাদের কারখানায়। এ করণে ঈদে শ্রমিকদের ৭ দিনের ছুটি দিয়েছিল কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের বিষয়ে যেহেতু শ্রমিকরা আপত্তি জানিয়েছে তাই আমরা তাদের দাবি মেনে নিয়েছি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সংবাদ পেয়ে ফোর্স সহকারে সাফা সোয়েটারসে এসে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঘটনা নিয়ন্ত্রণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব