স্বাস্থ্যবিধি না মানায় রাজউক কমপ্লেক্স বন্ধ করলেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক | ১০ মে ২০২১, ০৪:০৩

ছবি: সংগৃহীত

করোনা প্রতিরোধে সরকারের স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর উত্তরার রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সটি বন্ধ করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে উপস্থিত থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, সরকারী নির্দেশনাসহ স্বাস্থ্য বিধি যথাযথভাবে না মানায় উত্তরার রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সটি বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি বলেন, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের প্রবেশ এবং বাহির পথে দৃশ্যমান কোন ধরণের স্বাস্থ্য সতর্কবার্তা পরিলক্ষিত হয়নি, লোকজনের তাপমাত্রা পরিমাপের কোন ব্যবস্থা নেই, সতর্কতামূলক কোন বার্তা প্রচার করা হয় না এবং হাত ধোয়ার‌ও কোন ব্যবস্থা রাখা হয়নি। তিনি বলেন, যেকোন মার্কেটের সামনেই "নো মাস্ক, নো সার্ভিস" কথাগুলো স্পষ্টভাবে লিখে রাখতে হবে অথবা এ সংক্রান্ত ব্যানার দৃশ্যমান থাকতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিয়েছে এবং পার্কিংয়ের জায়গায় দোকান বরাদ্দ দিয়ে প্রচলিত আইন লংঘন করেছে।

মোঃ আতিকুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের বিষয়ে কোনো ছাড় নয়। যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানলে সংশ্লিষ্ট দোকানপাট ও শপিংমল বন্ধ করে দেয়াসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স কর্তৃপক্ষ প্রচলিত আইন মেনে সরকারী নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার নিশ্চয়তা দিতে পারলে এটি খুলে দেয়ার চিন্তাভাবনা করা হবে।

ডিএনসিসি মেয়র বলেন, নিজের পরিবারসহ দেশকে সুরক্ষিত রাখার জন্য আমাদের সকলকেই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব