তেলের উচ্চমূল্য সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে : স্পিকার

সময় ট্রিবিউন | ১০ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৫

সংগৃহীত

তাসখন্দে চলমান ‘স্পিকার্স অব পার্লামেন্ট সামিটে’ অংশ নিয়ে স্পিকার ড. শিরীন শারমিন  চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের উচ্চমূল্য সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রভাব  ফেলছে। রপ্তানি উন্নয়নের পাশাপাশি কৃষক, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের স্বার্থে প্রণোদনা জরুরি।

গতকাল উজবেকিস্তানের তাসখন্দে ‘স্পিকার্স সামিট’-এ স্পিকার এসব কথা বলেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, সেশনে সভাপতিত্ব করেন ‘সিনেট অব উজবেকিস্তানের  চেয়ারউইমেন তানজিলা নারবিভা। সূচনা বক্তব্য রাখেন আইপিইউর প্রেসিডেন্ট মি. দুয়ার্তে পাসিকো।

সেশনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের স্পিকাররা তাঁদের অভিমত তুলে ধরেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার ভোরে তাসখন্দ বিমানবন্দরে  পৌঁছলে তাঁকে স্বাগত জানান সিনেট অব উজবেকিস্তানের চেয়ারউইমেন তানজিলা নারবিভা ও উজবেকিস্তানের সংসদ সদস্যরা। স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন সাগুফতা ইয়াসমিন এমপি, পারভীন হক সিকদার এমপি, আদিবা আনজুম মিতা এমপি, সংসদ সচিবালয়ের সচিব কে এম আবদুস সালাম, যুগ্মসচিব সুমিয়া খানম ও সার্জেন্ট এট আর্মস মিয়া মোহাম্মদ নাঈম রহমান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা