বন্ধুত্ব থাকলে সব সমস্যার সমাধান সম্ভব:শেখ হাসিনা

সময় ট্রিবিউন | ৭ সেপ্টেম্বর ২০২২, ০০:৪৬

সংগৃহীত

বাংলাদেশ-ভারত সম্পর্ককে এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বন্ধুত্ব থাকলে যেকোনো সমস্যার সমাধান সম্ভব। ভারত আমাদের বন্ধু।’

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে দেওয়া ব্ক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ‘আমি যখনই ভারতে আসি, সেটা আমার জন্য আনন্দের। বিশেষ করে আমরা সবসময় আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা স্মরণ করি। আমাদের মধ্যে বন্ধুত্ব আছে, আমরা একে অপরকে সহযোগিতা করছি। ‘ এ কথাগুলোর বলার আগে বন্ধুত্বের নিদর্শন হিসেবে হিন্দিতেও কিছু কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের জন্যও ধন্যবাদ জানান।

ঢাকা ও দিল্লির সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো জনগণের সম্মিলন, দারিদ্র্য বিমোচন এবং অর্থনীতির উন্নয়ন। এসব বিষয়ে আমি মনে করি- আমাদের দুটি দেশ একসঙ্গে কাজ করছে, যাতে শুধু ভারত ও বাংলাদেশের মানুষই নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার মানুষ উন্নত জীবন পেতে পারে। এটা আমাদের মূল লক্ষ্য।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমি আশা করি, একটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হবে। আমাদের মূল লক্ষ্য অর্থনৈতিকভাবে বিকাশ। আমাদের জনগণের মৌলিক চাহিদা পূরণ করা, যা আমরা করতে সক্ষম হবো।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২