মসিকের ৪৫২ কোটি টাকার বাজেট অনুমোদন

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ: | ২ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৩

 সংগৃহীত

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ২০২২-২০২৩ অর্থবছরে ৪৫২ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।

যার রাজস্ব বাজেট নির্ধারণ করা হয়েছে ৯০ কোটি টাকা এবং উন্নয়ন বাজেট ৩৬২ কোটি টাকা। একই সঙ্গে এ সভায় ২০২১-২০২২ অর্থবছরের ২৩৫ কোটি ২৪ লক্ষ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।   

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু'র সভাপতিত্বে কাউন্সিলর ও কর্মকর্তাগণের উপস্থিতিতে বাজেট সভায় এ অনুমোদন করা হয়। এছাড়া, বাজেট সভার পূর্বে বেলা ১১টায় মেয়রের সভাপতিত্বে মসিকের ১৮ তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়।

সভায় মেয়র টিটু বলেন, কোভিড-১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতিতে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়েছে। এ সংকটকে মোকাবেলা করেই আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সিটির প্রাপ্তবয়স্ক প্রায় ৮৫ ভাগ মানুষকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে। অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে সিটির সেবাকে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এসময় বাজেট বাস্তবায়ন সম্পর্কে মেয়র বলেন, বাজেট বাস্তবায়নে দক্ষতার পরিচয় দিতে হবে যেন সর্বোচ্চ নাগরিকসেবা নিশ্চিত করা যায়। এছাড়া, বিভিন্ন আয়বর্ধক উদ্যোগগুলোকে বাস্তবায়নে অধিক মনোযোগ দিতে হবে যেন সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি পায়।

এ অর্থবছরে সাধারণ সংস্থাপনে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি টাকা। এছাড়া শিক্ষা-সংস্কৃতি, খেলাধুলা ও সমাজকল্যাণ খাতে ৪ কোটি ২৬ লক্ষ টাকা, স্বাস্থ্য খাতে ২ কোটি ৯৫ লক্ষ টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে ১৪ কোটি ৪০ লক্ষ টাকা, উন্নয়ন খাতে ২১ কোটি টাকা, পরিবহন খাতে ৭ কোটি ৮০ লক্ষ টাকা, নগর পরিকল্পনা খাতে ২ কোটি টাকা এবং বিবিধ খাতে ৫ কোটি ৪৫ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, বাজেট প্রণয়ন কমিটির আহবায়ক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃআসিফ হোসেন ডন অন্যান্য কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, কাউন্সিলরবৃন্দ এবং সিটি কর্পোরেশনের অন্যান্য বিভাগ ও শাখা প্রধানগণ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা