খেলার মাঠ ও বাজার প্লট আকারে বিক্রি করছে আবাসন প্রতিষ্ঠান : মেয়র আতিক

সময় ট্রিবিউন | ২৯ আগষ্ট ২০২২, ০৭:০৪

ছবিঃ সংগৃহীত

আবাসন প্রতিষ্ঠানগুলো খেলার মাঠ প্লট আকারে বিক্রি করে দিচ্ছে। জমির দাম বাড়ার কারণে তারা এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

মো. আতিকুল ইসলাম বলেছেন, প্লট বিক্রির সময় নকশায় খেলার মাঠ ও বাজার দেখিয়েছে তারা। পরে জমির দাম বাড়ায় সেসব জায়গাও বিক্রি করে দিয়েছে। তবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত নকশা অনুযায়ী সেই মাঠ ও বাজার উদ্ধার করা হবে।

আজ রবিবার দুপুরে আহ্‌ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতিকুল ইসলাম এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরকে বাঁচাতে হলে পরিবেশদূষণ কমাতে হবে। শহরের স্কুলগুলোতে স্কুলবাস চালু করতে হবে। এর ফলে প্রাইভেট কারের ব্যবহার কমে যাবে। স্কুলবাস সার্ভিস চালু হলে পরিবেশদূষণ কমবে, যানজট কমবে এবং শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বন্ধনও সুদৃঢ় হবে।’

ঢাকা ওয়াসার কাছ থেকে খালগুলো বুঝে পাওয়ার ব্যাপারে মেয়র বলেন, ‘মোহাম্মদপুরের বছিলায় লাউতলা খালে অবৈধ ট্রাকস্ট্যান্ড ছিল, বহুতল মার্কেট ছিল। সেগুলো উচ্ছেদ করে আমরা লাউতলা খাল উদ্ধার করেছি। খালে পানির প্রবাহ নিশ্চিত করেছি। সেখানে এখন নৌকা চলছে।’ তিনি বলেন, ‘আমরা খাল পরিষ্কার করতে গিয়ে জাজিম, বস্তা, ডাবের খোসা, পুরোনো টেলিভিশন, চেয়ার, টেবিলসহ এমন কিছু নেই যা পাইনি। এভাবে খালগুলো নোংরা হচ্ছে ও ভরাট হচ্ছে। সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে।’

প্রকৃতির বিরূপ আচরণের জন্য মানুষকে দায়ী করে মেয়র বলেন, ময়লা ফেলে, পয়ঃবর্জ্য ফেলে ঢাকা শহরের খালগুলো দূষিত করা হয়েছে। খালগুলোতে এখন আর মাছের চাষ করা যায় না; বরং মশার চাষ হয়। প্রকৃতিকে ধ্বংস করার কারণে, দূষণের ফলে প্রকৃতি এখন প্রতিশোধ নিচ্ছে।

আহ্‌ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য মুহাম্মদ ফাজলী ইলাহীর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে উত্তর সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা