বেতন-বোনাস পরিশোধ ও গণপরিবহন চালুর দাবি গার্মেন্টস শ্রমিকদের

সময় ট্রিবিউন | ৮ মে ২০২১, ২০:০৬

ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ, ১০ দিনের ছুটি ও বাড়ি ফিরতে গণপরিবহন চালুর দাবিতে শনিবার সকাল থেকে ভাষানটেক কাফরুল থেকে মিরপুর ১০ নম্বর এলাকায় একত্র হয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন গার্মেন্টস শ্রমিকরা-ছবি: সংগৃহীত

ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ, ১০ দিনের ছুটি ও বাড়ি ফিরতে গণপরিবহন চালুর দাবিতে আন্দোলন করছে গার্মেন্টস শ্রমিকরা।

শনিবার (৪ মে) সকাল থেকে ভাষানটেক কাফরুল থেকে মিরপুর ১০ নম্বর এলাকায় একত্র হয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এর আগে একই দাবি আদায়ে সকালে মিরপুর ১৪ নম্বর এলাকায় আন্দোলন শুরু করেন তারা।

শ্রমিকরা জানান, ঈদের আর মাত্র বাকি পাঁচ দিন। এখনও তারা বেতন-বোনাস পাননি। আর বেতন-বোনাস বন্ধের এক বা দু’দিন আগে দিলে ঈদের কেনাকাটাও সম্ভব হবে না তাদের জন্য।

ঈদের ছুটি তিন দিন করায় ক্ষোভ প্রকাশ করে শ্রমিকরা বলছেন, এত কম সময়ে বাড়ি গিয়ে ঈদ করে ফেরা সম্ভব নয়। তাই সেই ছুটি বাড়িয়ে ১০ দিন করা হোক। একই সঙ্গে গণপরিবহন চালু রাখার দাবি শ্রমিকদের।

বিক্ষোভে নেতৃত্ব দেয়া একাধিক শ্রমিক গণমাধ্যমকে জানিয়েছেন, তারা ৩০টিরও অধিক গার্মেন্টস কর্মী এ আন্দোলনে যোগ দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান তারা।

এ ব্যাপারে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, সকাল থেকে মিরপুর ১০ নম্বর মোড়ে রাজধানীর ভাষানটেক ও কাফরুল এলাকার বেশ কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা একত্র হয়ে অবস্থান ও বিক্ষোভ করছেন। ঈদে ১০ দিনের ছুটির দাবি জানিয়েছেন এসব শ্রমিক। আমরা সড়কে রয়েছি এবং তাদের অনুরোধ করেছি তারা যেন সড়ক ছেড়ে দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব