বাজারে বিনিয়োগ করলে উত্তেজিত হওয়া যাবেনা

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ: | ৩০ জুলাই ২০২২, ০৫:৩০

সংগৃহীত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, বাজারে বিনিয়োগ করলে উত্তেজিত হওয়া যাবেনা। আমরা বিভিন্ন যায়গায় দেখছি সবাই লিখালিখি করছে দেশে তেল শেষ, জ্বালানী শেষ। এগুলো সব গুজব। আর গুজবে কান দিয়ে বাজারের বিনিয়োগকারীরা তাদের কষ্টের টাকায় কেনা শেয়ার নামমাত্র মুল্যে বিক্রি করে দিচ্ছেন।

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) উদ্যোগে আয়োজিত দুইদিন ব্যাপী বিনিয়োগ শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কমিশনার।

ড. শেখ শামসুদ্দিন আরও বলেন, এসব গুজবে কান দিবেন না। আমাদের তেল সংরক্ষণের ক্ষমতা ৪০ দিন বা তার একটু বেশি। ইতিমধ্যে ৩৬ দিনের তেল আমাদের দেশে মজুদ আছে। আগষ্ট মাসে আরও ৮ টি জাহাজে করে তেল আসছে দেশে। তাই প্যানিক হয়ে ভুল সিদ্ধান্ত নিবেন না। 

বিনিয়োগ শিক্ষা নিয়ে বিএসইসির এই কমিশনার বলেন, অতি প্রয়োজনীয় পুঁজিবাজারে বিনিয়োগের জন্য এর কোন বিকল্প নেই। এটি ক্রমাগত পরিবর্তন এবং পরিবর্ধন হচ্ছে। বিনিয়োগ শিক্ষা এমন একটি বিষয় যা থেকে অর্থনৈতিক ভাবে উপকৃত হওয়া যায়। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শুরু করেছেন বিনিয়োগ শিক্ষা কার্যক্রম। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহে আমাদের এ কার্যক্রম। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. রুমানা ইসলাম। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক মোঃ তারিক আমিন ভূইয়া, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) মহাপরিচালক ড. তৌফিক আহমেদ, রশীদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএর সাবেক সভাপতি আহমেদ রশীদ লালী, বিএসইসির বিনিয়োগ শিক্ষা বিভাগের নির্বাহী পরিচালক রিপন কুমার দেবনাথ, ডিবিএ সভাপতি রিচার্ড ডি রোজারিও প্রমূখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব