পাবনায় আরও ৩৪১ গৃহহীন পরিবার পাচ্ছেন ঘর

পাবনা প্রতিনিধি | ২০ জুলাই ২০২২, ০৩:১৯

সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে পাবনার ৩৪১ ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর ও জমি পাচ্ছেন। 

আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর শেখ হাসিনা এসব ঘরের হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। 

মঙ্গলবার দুপুরে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। 

সংবাদ সম্মেলনে তিনি জানান, তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার সারাদেশে ২৬ হাজার ২২৯টি গৃহ হস্তাস্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে পাবনায় ৮ উপজেলার ৩৪১টি ঘর হস্তান্তর করা হবে। এর আগে তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে সাঁথিয়া উপজেলার ঘরগুলো হস্তান্তর করায় এই ধাপে এই উপজেলাকে রাখা হয়নি। 

এদিকে পাবনা সদর উপজেলায় এই ধাপে ৩৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর ও জমি পাচ্ছেন। এর মধ্যে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে ৬ জন তৃতীয় লিঙ্গের ভূমিহীন ও গৃহহীনের মাঝে ঘর হস্তান্তর করা হবে। 

একইদিন দুপুরে উপজেলা পরিষদের আব্দুর রব বগা মিয়া মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাবনা সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও‌ সহকারী কমিশনার (ভূমি) কাউসার হাবিব।

এর আগে, পাবনায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ৪২৩টি ঘর হস্তান্তর করা হয়েছে। আর গত ২৬ এপ্রিলে দ্বিতীয় পর্যায়ের প্রথম ধাপে ৩৭৩টি ঘর হস্তান্তর করা হয়, ফলে পাবনায় এ পর্যন্ত মোট ঘর হস্তান্তর করা হয়েছে ১ হাজার ৭৯৬টি। প্রতিটি ঘর বাবদ খরচ হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা। বিদুৎ, রাস্তা, স্যানেটারি, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে ঘরগুলোতে। দুই শতাংশ জমিসহ একটি করে পাকা ঘর দেয়া হচ্ছে গৃহহীনদের। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল আকতার, সদর উপজেলার প্রকল্প কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজা আসাদ, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদ কাজী মাহাবুব মোর্শেদ বাবলা প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা