বন্যায় মৃত্যু বেড়ে ৮৪, পানিতে ডুবেই ৫৮

সময় ট্রিবিউন ডেস্ক | ২৭ জুন ২০২২, ২১:৩২

বন্যায় নৌকায় অবস্থান নিয়ে বানভাসি মানুষ- ছবি: সময় ট্রিবিউন

দেশে বন্যার প্রভাবে ও বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। এর মধ্যে পানিতে ডুবেই মৃত্যু হয়েছে ৫৮ জনের।

রোববার (২৬ জুন) বিকেলে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বন্যায় গত ২৪ ঘণ্টায় (একদিনে) নানা রোগে আক্রান্ত হয়ে এবং বন্যা সৃষ্ট দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ সময়ে নতুন করে পানিবাহিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন। এখন পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৯০ জন।

প্রতিবেদনে জানানো হয়, দেশের ১০ জেলায় এখন পর্যন্ত ৮৪ জন মারা গেছেন। সিলেট বিভাগেই ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ২৬, সিলেটে ১৮, মৌলভীবাজারে ৪ ও হবিগঞ্জে ৪ জন মারা গেছেন।

ময়মনসিংহ বিভাগে বন্যাজনিত কারণে মৃত্যু হয়েছে ২৮ জনের। এর মধ্যে ময়মনসিংহে ৫, নেত্রকোণায় ৯, জামালপুরে ৯ ও শেরপুরে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও রংপুর বিভাগে এখন পর্যন্ত বন্যায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে ৩ ও লালমনিরহাটে একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রতিবেদনে দেখা যায়, গত ১৭ মে থেকে ২৬ জুন পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১১৬ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত ডায়রিয়ায় একজনের মৃত্যু হয়েছে। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছে ১৯৩ জন, এ রোগে কারো মৃত্যু হয়নি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকায় বজ্রপাতে আক্রান্ত হয়েছেন ১৫ জন, তাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। সাপের দংশনে ৭ জন আক্রান্ত হয়েছেন, দুজনের মৃত্যু হয়েছে। আর চর্ম রোগে ৩২৭, চোখের প্রদাহজনিত রোগে ১০২ ও নানাভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন ১১৮ জন। এছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন ৯৬৩ জন এবং মারা গেছেন ৯ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা