এমপি বাহাউদ্দিন কোনো আইন ভঙ্গ করেননি: সিইসি

স্টাফ রিপোর্টার, ঢাকা | ২১ জুন ২০২২, ০২:০১

নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সিইসি কাজী হাবিবুল আউয়াল-ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন কোনো আইন ভঙ্গ করেননি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে সোমবার (২০ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে একথা কথা বলেন সিইসি।

তিনি বলেন, তিনি নির্বাচন কমিশনের (ইসি) কোনো নির্দেশ ভঙ্গ করেননি। আর তাঁকে ইসিও কোনো নির্দেশ দেয়নি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা নির্বাচন সুষ্ঠু করার জন্য কিছু অনুরোধ বা অভিযোগ পাচ্ছিলাম যে তিনি (বাহাউদ্দিন) কৌশলে প্রচারণা করছেন। তারপর আমরা আমাদের আইনকানুন দেখেছি। আমরা কিন্তু কোনো লোককে তাঁর এলাকা ছাড়ার নির্দেশ দিতে পারি না। আমরা তাঁকে নির্দেশ দিই নাই। বিনীতভাবে অনুরোধ আর আদেশকে যদি এক করে দেখেন! কারণ, আমরা কিন্তু বেআইনিভাবে আদেশ করতে চাই না।

সিইসি বলেন, ‘আগে একজন মন্ত্রীকে এক ঘণ্টার নোটিশে বের করে দেওয়া হয়েছিল। তিনি বাইরে থেকে এসে প্রচার চালিয়েছিলেন। বাহাউদ্দিন দিনাজপুরের লোক নন, তিনি কুমিল্লার লোক। তাঁকে আমরা স্থান ত্যাগ করতে বলতে পারি না এবং বলি নাই। কাজেই তিনি কোনো কিছু ভঙ্গ করেননি। আমরাও কোনো ব্যর্থ হই নাই। আমরা তাঁকে অনুরোধ করেছি, তিনি তা রক্ষা করতেও পারেন, না–ও করতে পারেন। অনুরোধ আর আদেশকে একাকার করে ফেললে হবে না।’

তিনি বলেন, ‘দুজন নির্বাচন কমিশনার যখন কুমিল্লা সিটিতে গেলেন, তখন তাঁরাও বলেছেন, বাহাউদ্দিন আইন ভঙ্গ করেছেন। সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যখন আপনারা প্রশ্ন করতে থাকেন, উনি কেন আমরাও ঘাবড়িয়ে যাই। আইনকে গাইন বলি। গাইনকে আইন বলে ফেলি। এটা হয়তো আপনারা বলেছেন, আদেশ করেছেন, আদেশ মানছে না কেন? তিনি হয়তো বলেছেন, তিনি না মানলে আমরা কী করব!’

ইসির চিঠির শেষে অনুরোধের কথা বলা থাকলেও এলাকা ত্যাগ করার কথাও উল্লেখ ছিল, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা অনেক শব্দ ভুল বলতে পারি। কিন্তু শেষ বাক্য, যেখানে বলা হয়েছে, আপনাকে বিনীতভাবে অনুরোধ করা হলো। অনুরোধ ও আদেশের মধ্যে যে পার্থক্য আছে, সেটা আপনারা বোঝার চেষ্টা করবেন।’

বাহাউদ্দিন কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন, সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি। তাঁর বাড়ি কুমিল্লা নগরের মুন্সেফ বাড়িতে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাহাউদ্দিনকে নির্বাচনী এলাকা ত্যাগ করতে ৮ জুন নির্দেশ দেয় ইসি। তাঁকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। তবে তিনি এলাকা ছাড়েননি।

১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক জয়ী হন। তিনি মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হককে পরাজিত করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা