৯০০ পরিবার পেল নৌবাহিনীর সহায়তা

সময় ট্রিবিউন | ১ মে ২০২১, ২৩:২৩

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মোকাবিলায় দেশব্যাপী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে দেশের খুলনা, মোংলা ও পটুয়াখালীতে ৯০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে নৌ বাহিনী।

শনিবার (১ মে) এসব ত্রাণ সহায়তা দেওয়া হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে।

আইএসপিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে নৌ ঘাঁটি তিতুমীরের পার্শ্ববর্তী জোড়া গেইট এলাকায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এর পাশাপাশি খুলনা শহর এলাকায় ২০০ পরিবারের মাঝে একই মানবিক সহায়তা প্রদান করা হয়।

খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া পটুয়াখালির শের-ই-বাংলা নৌ ঘাঁটির পার্শ্ববর্তী বানতি পাড়া, লালুয়া ও গোলবুনিয়া এলাকার ২০০ পরিবারে এবং নৌ ঘাঁটি মোংলা কর্তৃক রামপাল, মোংলা ফেরিঘাট ও বুরির ডাঙ্গা এলাকায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে নৌবাহিনী।

করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌ-সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব