প্রথম বারের মতো প্রতিরক্ষা সংলাপে বসছে বাংলাদেশ-লন্ডন

সময় ট্রিবিউন | ১ মার্চ ২০২২, ২১:২৩

ছবিঃ সংগৃহীত

প্রথমবারের মতো প্রতিরক্ষা সংলাপে বসতে যাচ্ছে দুই দেশ। বুধবার (২ মার্চ) ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের পক্ষ থেকে সম্পর্ক জোরদারে গুরত্ব দেওয়া হবে। অন্যদিকে লন্ডন প্রতিরক্ষা খাতে আরও সম্পৃক্ততা বাড়ানোর প্রস্তাব আসতে পারে বলে মনে করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের এক সূত্রে জানিয়েছে, ২ মার্চ প্রতিরক্ষা বৈঠকে অংশ নিতে লন্ডন থেকে একটি প্রতিনিধি দল ঢাকায় আসছেন।

সংলাপে ঢাকার পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) অপারেশন ও পরিকল্পনা অনুবিভাগের মহাপরিচালক নেতৃত্ব দেবেন। অন্যদিকে, লন্ডনের পক্ষে দেশটির প্রতিরক্ষা দপ্তরের মহাপরিচালক ডমিনিক উইলসন নেতৃত্ব দেবেন।

কূটনৈতিক সূত্র বলছে, প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া সংলাপে আঞ্চলিক ও বৈশ্বি নিরাপত্তা পরিস্থিতি, চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিসহ ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের সামিরক অবস্থানের মতো বিষয়গুলো উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংলাপে ব্রিটেনের পক্ষ থেকে সাইবার নিরাপত্তা, যৌথ প্রশিক্ষণ, নিরাপত্তা সহযোগিতার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

কূটনৈতিক সূত্র আরও জানাচ্ছে, এই সংলাপের শেষে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আসার কথা রয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা দপ্তরের এক প্রতিমন্ত্রীর। প্রতিমন্ত্রী তার সফরে দেশটি থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে বিভিন্ন প্রস্তাব নিয়ে আসবেন। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা