প্রয়োজনে আবারও ক্লাস বন্ধ করা হবে: শিক্ষামন্ত্রী

সময় ট্রিবিউন | ৪ জানুয়ারী ২০২২, ০৭:৫৬

শিক্ষামন্ত্রী দীপু মনি-ফাইল ছবি

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘আমরা সারাক্ষণই করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি আমরা মনে করি, আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের স্বার্থে ক্লাসের সংখ্যা আবার কমিয়ে দেওয়া প্রয়োজন, কমিয়ে দেব, বন্ধ করে দেওয়া প্রয়োজন, বন্ধ করে দেব। সবই প্রয়োজন বুঝে করব।’

সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি এই কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মার্চ পর্যন্ত না দেখে তাঁরা বলতে পারবেন না যে শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে কার্যক্রম চালু করতে পারবেন কি না। তবে গতবারের চেয়ে কোনো কোনো ক্লাস বাড়ানো হয়েছে। আগে কোনো কোনো ক্লাসে যেখানে এক দিন ক্লাস হতো, সেখানে একাধিক দিন হয়েছে।

বিশ্বের যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে করোনা পরিস্থিতি ভালো অবস্থায় আছে উল্লেখ করে দীপু মনি বলেন, তারপরও অমিক্রনের একটি ধাক্কা শুরু হয়েছে। সেই ঢেউয়ে বহু উন্নত দেশও পর্যুদস্ত। পাশের দেশেও সংক্রমণের বড় আশঙ্কা দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা