সম্মাননা পেলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন

সময় ট্রিবিউন | ৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৪

সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনকে সম্মাননা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করে অধ্যাপক সেলিনা হোসেন বলেন, কলেজে সাহিত্যের একটি প্রতিযোগিতা হয়েছিল। আমার শ্রদ্ধেয় শিক্ষক আমাকে প্রতিযোগিতায় অংশ নিতে বলেন। কিন্তু আমার কোনো প্রস্তুতি ছিল না। তবুও স্যারের কথায় অংশ নিয়েছিলাম এবং গল্প-উপন্যাসসহ কয়েকটি ক্যাটাগরিতে প্রথম হয়েছিলাম। আমার নিজের সাফল্যে আমি বিস্মিত ও অনুপ্রাণিত হই। এরপর থেকে সাহিত্যের প্রতি একটা অন্যরকম আগ্রহ জন্মে এবং দৃঢ়ভাবে অগ্রসর হই।

তিনি বলেন, আমি আমার বাবাকে আদর্শ হিসেবে দেখতাম। আমার বাবা একজন অসম্ভব রকমের মানবপ্রেমিক মানুষ ছিলেন। তিনি সব শ্রেণীর মানুষকে এক দৃষ্টিতে দেখতেন। আমিও সাহিত্য জগতে প্রবেশের পর মানবপ্রেমের বোধ অর্জন করতে পেরেছি। সাহিত্যে এ অর্জন অসামান্য। এজন্য মানুষকে সবসময় মানবিক দর্শনের বোধ থেকে দেখতে হবে।

সেলিনা হোসেন বলেন, আমার লেখা সাহিত্য নিয়ে কানাডা ও ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ছাড়াও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা হয়েছে। আমি গল্প, উপন্যাস, প্রবন্ধ ও শিশুসাহিত্যে ১২৫টি বই লিখেছি। ছোট থেকে বড় সবাই আমার লেখাগুলি পড়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনাউরুল্লাহ ভুইয়া ও দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা