মহানবীকে কটূক্তির ঘটনায় প্রধান শিক্ষকের পুনর্বহালের আদেশ স্থগিত

সময় ট্রিবিউন | ১৬ নভেম্বর ২০২১, ০৩:০৯

ছবিঃ সংগৃহীত

হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির ঘটনায় চাকরিচূত রাজধানীর ভিকারুননিসার স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র পালকে চাকরিতে পুনর্বহালের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। 

সোমবার (১৫ নভেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ।

একইসঙ্গে তাকে পুর্নবহাল করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ভিকারুননিসার ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপে হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির ঘটনায় গত ২০ অক্টোবর ভিকারুননিসার গর্ভনিং বডি সর্ব সম্মতিক্রমে জগদীশ চন্দ্র পালকে চাকরি থেকে অপসারণ (পূর্ণাঙ্গ অর্থনৈতিক সুবিধাসহ) করেন। গত ৭ নভেম্বর জগদীশ চন্দ্র পালকে চাকরিতে পনর্বহালের সিদ্ধান্ত চ্যালেঞ্জ হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। একইসঙ্গে তাকে পুনর্বহালে বোর্ডের আদেশও চ্যালেঞ্জ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা