মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলা: প্রতিবেদন দেওয়ার তারিখ পেছাল

সময় ট্রিবিউন | ৩ নভেম্বর ২০২১, ০৭:০৭

সায়েম সোবহান আনভীর-ফাইল ছবি

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে দিয়েছেন আদালত।

আগামী ২১ নভেম্বরের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন।

সূত্র জানায়, গত ৬ অক্টোবর অপর একটি আদালত পিবিআইকে ২ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছিলেন। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক গোলাম মোক্তার আশরাফউদ্দিন আজ মামলার প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় আদালত এ আদেশ দেন।

এ বছর ২৬ এপ্রিল রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে পুলিশ ২১ বছর বয়সী ওই কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। পরে, তার বড় বোন আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ১৯ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।

১৮ আগস্ট আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন এবং আনভীরকে মামলা থেকে অব্যাহতি দেন।

পরে, ওই কলেজ শিক্ষার্থীর বড় বোন গত ৬ সেপ্টেম্বর ধর্ষণ ও হত্যার ঘটনায় আনভীরের বিরুদ্ধে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-8 এ আরেকটি মামলা করেন।

আনভীর, বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমসহ মোট ৮ জনকে এ মামলায় অভিযুক্ত করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা