চুল কেটে দেয়া প্রত্যেক শিক্ষার্থীকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

সময় ট্রিবিউন | ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৪

হাইকোর্ট-ফাইল ছবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টরসহ তিন শিক্ষক নিজ হাতে কাচি দিয়ে ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনায় প্রত্যেক ভুক্তভোগীকে কেন ২০ লাখ টাকা করে দেয়া হবে না এমন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রিটে ১৪ শিক্ষার্থীর এ ধরনের শাস্তি কেন কর্তৃত্ববহির্ভূত হবে না, অভিযুক্ত তিন শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হবে না, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা পুলিশ সুপারকে বিষয়টি তদন্ত পূর্বক কেন আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে না এমন নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন’ এর পক্ষে  আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার ফাউন্ডেশনের পক্ষে রিটটি দায়ের করেন।

আগামীকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চে শুনানি হতে পারে।

রিটের আবেদনে বলা হয়, ১৪ শিক্ষার্থীর চুল কেটে তাদেরকে যে শাস্তি দেয়া হয়েছে তা শুধু বেআইনিই নয় এটি শিক্ষার্থীদের জন্যও চরম অবমাননাকর। এই অপমান সহ্য করতে না পেরে একজন আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। ভাগ্যক্রমে তিনি এখনো বেঁচে আছেন।

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর নিজ হাতে কাচি দিয়ে ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনায় একজন শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে এখন গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছে। একজন নাগরিককে তার চুল কেটে দেয়ার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক, বেআইনি এবং মৌলিক অধিকারের পরিপন্থী বলে রিটে বলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা