স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের ৬০ বছর কারাদণ্ড

সময় ট্রিবিউন | ২৯ সেপ্টেম্বর ২০২১, ০২:০৭

ফাইল ছবি

জয়পুরহাট সদর উপজেলার ধারকী বড়াইল পাড়ায় নবম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় এক যুবককে ৬০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. রুস্তম আলী জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

ওই আসামি হলেন জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকী বড়াইল পাড়ার মামুন আকন্দের ছেলে মোমেন আকন্দ (২৫)।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর একটি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে মোমিন তার সহযোগীদের সহায়তায় ওই স্কুলছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে জয়পুরহাট থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে তিন মাস পর পুলিশ মেয়েটিকে উদ্ধারসহ মোমিনকে গ্রেপ্তার করে।

দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক মোমিন আকন্দকে অপহরণের মামলায় ৩০ বছর, ৭ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ বছরের জেল এবং ধর্ষণের মামলায় ৩০ বছর, ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ বছরের কারাদণ্ড দেয়।

রাষ্ট্র পক্ষের আইনজীবি (শিশু ও নারী নির্যাতন) অ্যাডভোকেট ফিরোজা চৌধূরী এসব তথ্য নিশ্চিত করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা