ইউপি সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

সময় ট্রিবিউন | ৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৬

ধর্ষণ-প্রতীকী ছবি

কিশোরগঞ্জ সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের পর শারীরিক নির্যাতনে অভিযোগ উঠেছে।

এঘটনায় ওই নির্যাতিতা কিশোরগঞ্জের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন। মামলা গ্রহণ করে বিচারক কিরণ শংকর রায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের আদেশ দিয়েছে।

নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এমএ আফজাল এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত এই ইউপি সদস্য সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বকুল মিয়া। তিনি ইউনিয়নের বেত্রাহটি মীর পাড়া গ্রামের বাসিন্দা।

ওই নির্যাতিতার মা বলেন, পাঁচ মাস আগে তার মেয়ের বিয়ে হয়। স্বামী ভরণ-পোষণ না দেওয়ায় মেয়েকে নিজের কাছে রাখেন এই মা। ইউপি সদস্য বকুল মিয়া আমার মেয়েকে রেশন কার্ড দিতে চান। তাছাড়া মাটি কাটার চাকরির লোভ দেখিয়ে দুই দফায় ৩১ হাজার টাকা হাতিয়ে নেন। গত ১৮ অগাস্ট মেয়েকে ডেকে নিয়ে বকুল ধর্ষণ করেন। মেয়ে এ ঘটনায় মামলা করলে বকুল ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করায়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হেলাল উদ্দিন বলেন, তার রক্তপাত হয়েছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে গর্ভের বাচ্চার ক্ষতি হয়েছে কিনা।

তবে এবিষয়ে ইউপি সদস্য বকুল মিয়াকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ পিবিআইর পরিদর্শক রমিজুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত কার্যক্রম চলছে। স্থানীয়দের জিঞ্জাসাবাদ করা হয়েছে। তদন্ত শেষ হলেই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা