প্রদীপের জামিন নাকচ, স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সময় ট্রিবিউন | ১ সেপ্টেম্বর ২০২১, ২১:২০

ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি-ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলার অন্যতম আসামি ও টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের জামিন নাকচ করে দিয়েছে আদালত।

এদিকে একই মামলার অভিযোগ আমলে নিয়ে ওসি প্রদীপের স্ত্রী চুমকি করণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। তবে তার স্ত্রী চুমকি করণ পলাতক রয়েছেন।

চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমান বুধবার দুপুর ১টার দিকে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

মেজর সিনহা হত্যা মামলায় আত্মসমর্পণের পর ওসি প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সামনে আসে। এ অভিযোগে গত বছরের ২৩ আগস্ট প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন।

সেই মামলায় ১৪ সেপ্টেম্বর প্রদীপকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।

২০২০ সালের ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

ওই মামলায় র‌্যাবের প্রতিবেদনে বলা হয়, প্রদীপের মাদক কারবারে সম্পৃক্ততা জেনে ফেলায় সিনহাকে হত্যার পরিকল্পনা করা হয়। পরে পরিকল্পনা করে তাকে খুন করে বন্দুকযুদ্ধ বলে প্রচার চালানোর চেষ্টা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব