১১ মামলায় খালেদা জিয়ার হাজিরা ২০ অক্টোবর

সময় ট্রিবিউন | ২৪ আগষ্ট ২০২১, ১৮:১৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-ছবি: সংগৃহীত

নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা ১১টি মামলায় আগামী ২০ অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাজির হওয়ার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন। গত ১০ আগস্ট এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ছিল। করোনা সংক্রমণ রোধে লকডাউন চলায় আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। যে কারণে মামলার কার্যক্রম স্থগিত ছিল। এখন আদালতের কার্যক্রম স্বাভাবিক শুরু হওয়ার আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন।

২০১৫ সালে বিএনপির হরতাল চলাকালে নাশকতার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে দারুস সালাম থানায় আটটি ও যাত্রাবাড়ী থানায় দুইটি মামলা করে। পরের বছর পুলিশ খালেদা জিয়াসহ বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। এর বাইরে এক ব্যক্তি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন।

খালেদা জিয়া ছাড়া এসব মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২