মেয়রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নার্সের মামলা

সময় ট্রিবিউন | ১২ এপ্রিল ২০২১, ১৯:১৬

পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন খান-ছবি: সংগৃহীত

পুঠিয়া পৌরসভার মেয়র ও বিএনপি নেতা আল মামুন খানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক নার্স।

ঢাকার একটি সরকারি হাসপাতালে কর্মরত নার্স গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে পুঠিয়া থানায় মামলাটি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী।

তিনি বলেন, গতকাল রাতে ওই নারী নিজে বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন। আজ সোমবার ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে। আর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ওই নার্স পুঠিয়ার একটি ক্লিনিকে কাজ করতেন। সে সময় আল মামুনের সঙ্গে তাঁর পরিচয় হয়। এর পর থেকে তাঁকে বিয়ের কথা বলে ধর্ষণ করেন মামুন। সম্প্রতি তরুণী বিয়ের জন্য মামুনকে চাপ দিলে তিনি তাঁকে এড়িয়ে যেতে থাকেন। গতকাল দুপুরে বিয়ের দাবিতে তিনি মামুনের পুঠিয়া সদরের চেম্বারে উপস্থিত হন। এ সময় নার্সকে নির্যাতন করে বের করে দেওয়া হয় বলে মামলার এজাহারে বলা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতে তিনি বাদী হয়ে থানায় মামলা করেন।

এ বিষয়ে জানতে আল মামুনকে কল করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা