পরীমনি ও রাজের নামে একাধিক মামলার প্রস্তুতি

সময় ট্রিবিউন | ৫ আগষ্ট ২০২১, ১৮:৩৪

পরীমনি ও প্রযোজক নজরুল রাজ-ফাইল ছবি

বাংলা চলচ্চিত্রের এ সময়ের আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনিকে গতকাল বুধবার রাতে আটক করা হয়। তাঁর বাসা থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে র‍্যাব। এরপর প্রযোজক নজরুল ইসলাম রাজ ওরফে নজরুল রাজকে কার্যালয় থেকে আটক করা হয়।

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ জানিয়েছেন, আটকের পর বৃহস্পতিবার সকাল থেকে র‍্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুজনকেই। পরীমনি ও নজরুল রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। এ ছাড়া নথিপত্র যাচাই–বাছাই করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা হতে পারে।

তিনি বলেন, পরীমনির বিরুদ্ধে বাসায় মাদকদ্রব্য থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। নজরুল রাজের বিরুদ্ধে অভিযোগ, তিনি মাদকের আসর বসিয়ে সেখানে আসা বিত্তবান ব্যবসায়ী ও উচ্চবিত্তের সন্তানদের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেলিং করে মোটা অঙ্কের টাকা আদায় করতেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, এ ধরনের ঘটনায় জড়িত আরও কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। তাঁদের পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।

এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত কেন্দ্রীয় উপকমিটির সদস্য হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‍্যাব। তারপর গত রোববার মধ্যরাতে গোয়েন্দা পুলিশ আটক করে মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে। তাঁদের বাসা থেকেও ইয়াবা ও মদ উদ্ধার করা হয়। এ তিনজন এখন পৃথক মামলায় পুলিশ রিমান্ডে আছেন। তাঁদের বিরুদ্ধেও মাদকের আসর বসানো, বিভিন্ন ব্যক্তির সঙ্গে ভিডিও করে ব্ল্যাকমেলিংসহ বিভিন্ন অভিযোগের কথা বলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব