স্পিডবোট ডুবি: চালক-মালিকসহ ৪ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

সময় ট্রিবিউন | ৪ মে ২০২১, ১৮:৩৮

ছবি: সংগৃহীত

মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে পদ্মায় বালুবাহী নৌযানের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহতের ঘটনায় চালক-মালিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

আসামিরা হলেন স্পিডবোটের দুই মালিক কান্দু মোল্লা, জহিরুল ইসলাম, চালক শাহ আলম ও শিমুলিয়া ঘাটের ইজারাদার শাহ আলম আকন। তাছাড়া অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে দায়িত্বহীনতা ও নিষেধাজ্ঞা অমান্য করাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

জেলার শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, স্পিডবোটের চালক ও মালিকসহ চারজনের বিরুদ্ধে সেমবার রাতে এই মামলা হয়। মামলা করেছেন কাঁঠালবাড়ি ঘাটের নৌপুলিশ ফাঁড়ির এসআই লোকমান হোসেন।

ওসি মিরাজ বলেন, আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সে জন্য পুলিশ কাজ করছে।

আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে কাঁঠালবাড়ি ঘাটের নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুর রাজ্জাক বলেন, “চালক অদক্ষ। তার লাইসেন্স নেই। স্পিডবোটও অবৈধ। তাছাড়া করোনাভাইরাস মহামমারীতে নিষেধাজ্ঞা অমান্য করে স্পিডবোট চালিয়েছেন তরা।”

সোমবার সকালে কাঁঠালবাড়ি ঘাটের একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী স্পিডবোট দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সেখান থেকে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সবার লাশ রাতেই স্বজনরা নিযে গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা