আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন, দুইজন কারাগারে

সময় ট্রিবিউন | ১ মে ২০২১, ২৩:৩৪

ফাইল ছবি

পুরান ঢাকার আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় ২ জনেকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন- মোস্তাফিজুর রহমান এবং মো. মোস্তফা। শনিবার (১ মে) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

এর আগে ৩ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার ইন্সপেক্টর (তদন্ত) মীর রেজাউল করিম। আসামি পক্ষের আইনজীবী তৌফিকুল ইসলাম জামিন আবেদন করেন। তবে তিনি পরবর্তী সময়ে আরও শুনানি করবেন বলে আদালতকে জানান। আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী ৩ মে জামিন শুনানির তারিখ ধার্য করেন।

গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালত আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৬ এপ্রিল ভোরে তাদের ঢাকা ও বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ এপ্রিল) সেহরির কিছু সময় আগে আরমানিটোলার ছয়তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ভবনের নিচতলার একাধিক গোডাউনে রাখা রাসায়নিক কেমিক্যাল পুড়ে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা