পেছাল ৪২তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষার তারিখ

সময় ট্রিবিউন | ৬ ডিসেম্বর ২০২১, ১১:২৫

পিএসসি-ফাইল ছবি

৪২তম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের স্বাস্থ্য পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। ৬ ও ৭ ডিসেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ হওয়ায় ৪২তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষার তারিখ পেছানো হলো। পূর্ব ঘোষিত ৬ ও ৭ ডিসেম্বরের পরিবর্তে ৮ ও ৯ ডিসেম্বর এ স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ হোসেন মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ এবং সাময়িকভাবে নির্বাচিত স্বাস্থ্য ক্যাডার ৪ হাজার পরীক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা সম্পাদনের জন্য ইতোমধ্যে ঢাকার ১০টি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিচালক বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।

১০ মেডিকেল কলেজ ও হাসপাতাল হলো:

১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

২. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল

৩. জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর),

৪. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল,

৫. জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল,

৬. মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল,

৭. জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল,

৮. জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল,

৯. ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) ও

১০. হাসপাতাল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল।

দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) হয় গত ২৬ ফেব্রুয়ারি।

পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। এ বিসিএসের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে চার হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়। গত ৯ সেপ্টম্বর ৪২তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা