চাকরির শূন্য পদ পূরণ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ

সময় ট্রিবিউন | ৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৫

ছবি: সংগৃহীত

অতিমারি করোনাভাইরাসের কারণে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য মোট ২১ মাস বয়সের ছাড় দিয়ে ১৯ আগস্ট প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।  

বৃহস্পতিবার আরেক আদেশে সেই সিদ্ধান্তের আলোকে বিভিন্ন শ্রেণির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) শূন্য পদগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণ করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

১৯ আগস্ট জারি করা সেই প্রজ্ঞাপনে বলা হয়, যেসব মন্ত্রণালয়, বিভাগ ও তার অধীন অধিদপ্তর, দপ্তর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত বা জাতীয়কৃত প্রতিষ্ঠান করোনার পরিস্থিতির কারণে বিভিন্ন শ্রেণির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা গত বছরের ২৫ মার্চ নির্ধারণ করতে হবে।

অর্থাৎ গত বছরের ২৫ মার্চ যাঁদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তাঁরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সুযোগ পাবেন। আজকের আদেশে সেই বিষয়টি উল্লেখ করে শূন্য পদ পূরণের ব্যবস্থা নিতে বলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা