করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের অবস্থান এক নম্বরে: স্বাস্থ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৩ নভেম্বর ২০২১, ০৫:০১

ছবিঃ সংগৃহীত

সরকারের নানা উদ্যোগে বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও অনেক উন্নত দেশের চেয়ে অনেক কম। জনসংখ্যার হিসেব করলে পৃথিবীর অনেক দেশের থেকে বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে অনেক বেশি কাজ করেছে। হয়তো চীনের নিচে থাকতে পারে কারণ চীনের হিসেবটি একটু আলাদা।

সোমাবার (২২ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সোসাইটি অব মেডিসিন আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশের ব্যবস্থাপনা, বিশ্বে চায়নার পরে সবার ওপরে। এ পর্যন্ত দেশে ৯ কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশের ভ্যাকসিন দেওয়ার মতো মানুষের মধ্যে ৪০ শতাংশকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। ২৫ শতাংশ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। দুই থেকে তিনটি ক্যাম্পেইনের মাধ্যমে আরো দেড় কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হবে শিগগির।

মন্ত্রী বলেন, শূন্য থেকে কভিড পরিস্থিতি মোকাবিলা শুরু করেছিলাম আমরা। ১ ল্যাব থেকে ৮০০টি ল্যাব করা হয়েছে। দিনে ২০ থেকে ৫০ হাজার টিকা দেওয়ার মতো সামর্থ্য তৈরি হয়েছে এখন। কভিড অবস্থার মধ্যে এক সঙ্গে পনেরো হাজার ডাক্তার ও ২০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। সারা দেশে ১৮ হাজার কভিড বেড রয়েছে তার মধ্যে এখন ১ হাজার বেডেও চিকিৎসাধীন কোনো লোক নেই। এর মানে হলো ৯৫ ভাগ খালি রয়েছে এখন। নয় কোটি মানুষকে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা