প্রতিদিন ১৩ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে

সময় ট্রিবিউন | ১৯ নভেম্বর ২০২১, ০১:২০

ছবিঃ সংগৃহীত

প্রতিদিন গড়ে ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার সরকারি লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তবে তা পূরণ হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত নির্ধারিত আটটি টিকাদান কেন্দ্রে মোট ২ লাখ ২৪ হাজার ৯২৭ জন শিক্ষার্থী টিকা নিয়েছেন। এতে প্রতিদিন গড়ে ১৩ হাজারের বেশি অর্থাৎ নির্ধারিত টার্গেটের এক তৃতীয়াংশ স্কুলশিক্ষার্থীকে টিকার আওতায় আনা সম্ভব হচ্ছে।

গত ১ নভেম্বর থেকে রাজধানীর আটটি স্কুলের কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের প্রয়োগ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জানা গেছে, এ পর্যন্ত টিকাগ্রহীতা ২ লাখ ২৪ হাজার ৯২৭ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম ডোজ ২ লাখ ২৪ হাজার ৭৬৮ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৫৯ জন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (১৭ সেপ্টেম্বর) টিকা নিয়েছেন ৪১ হাজার ২২১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৯ হাজার ২১২ জন ও ছাত্রী ২২ হাজার ৯ জন। এসময়ে দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতা ৩ জনের মধ্যে ছাত্র ১ জন ও ছাত্রী ২ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা