পাঠাও নিয়ে এলো ‘পাঠাও হেলথ’

সময় ট্রিবিউন | ২০ এপ্রিল ২০২১, ১৯:১১

ছবিঃ ইন্টারনেট

তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ সেবা নিয়ে এলো ‘পাঠাও হেলথ’ স্বাস্থ্যসেবাকে সবার জন্য আরও সহজলভ্য করার লক্ষ্য নিয়ে ২০২১ সালের ৮ এপ্রিল ‘পাঠাও হেলথ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।হেলথ-টেক স্টার্টআপ ‘মায়া'র সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে দেশের সর্ববৃহৎ ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম ‘পাঠাও’ নতুন এই সেবা চালু করে।

পাঠাও অ্যাপের মধ্যে চালু করা ‘পাঠাও হেলথ’ ফিচারে রয়েছে পরিচয় গোপন রেখে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সুযোগ।চিকিৎসকদের কাজ থেকে ই-প্রেসক্রিপশন পাওয়া এবং স্বাস্থ্য সম্পর্কিত ব্লগ ও অন্যান্য উৎস থেকে তথ্য জানার সুযোগ।

গত বছর, মহামারির শুরুতে পাঠাও অ্যাপে ‘পাঠাও হেলথ’ সহজলভ্য ছিল।যেটির মাধ্যমে বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির মতো সংকটকালে বিশ্বাসযোগ্য তথ্য ও নির্দেশনা পাওয়া যায়।

ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম হিসেবে ‘পাঠাও হেলথ’ প্রয়োজনীয় সেবা হিসেবেই গ্রাহকদের কাছে উপলব্ধ হয়েছে এবং এটি লাইফস্টাইল অ্যাপটির মাধ্যমে পুনরায় সেবায় ফিরেছে।

‘পাঠাও হেলথ’ এর সেবা তালিকা নিচে দেওয়া হলো:

১) পরিচয় গোপন রেখে স্বাস্থ্যসেবা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা, প্রজনন ও মানসিক স্বাস্থ্য পরিচর্যার মতো বিষয়ে যেটি গুরুত্বপূর্ণ।

২) লাইভ-চ্যাটের মাধ্যমে চিকিৎসক ও সেবাগ্রহীতাদের সংযোগ ঘটানো।

৩) ডাক্তারি পরামর্শের পর ই-প্রেসক্রিপশন প্রদান। এ ছাড়া, প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা ‘পাঠাও’ এর মাধ্যমে নিকটস্থ ফার্মেসি থেকে ওষুধও কিনতে পারছেন।

৪) পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত ব্লগ ও অন্যান্য উৎস থেকেও তথ্য জানার সুযোগ রয়েছে।

এ প্রসঙ্গে ‘পাঠাও’ প্রেসিডেন্ট ফাহিম আহমেদ বলেন, ‘মায়া’র সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আমরা ‘পাঠাও’এর ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্মের শক্তিকে কাজে লাগাতে দৃঢ়প্রত্যয়ী, যার মাধ্যমে ব্যবহারকারীদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কিত তথ্য ও বিভিন্ন সমাধান দেয়া যায়। '

হেড অবস সেলস, বিটুবি অ্যান্ড পার্টনারশিপ অব মায়া ইন বাংলাদেশ, আদিল এইচ চৌধুরী বলেন, ‍‍'পাঠাও’ এর সঙ্গে ‘মায়া’র এই ধরনের যথোপযুক্ত অংশীদারিত্ব। রোগীদের জন্য ডিজিটাল উপায়ে স্বাস্থ্য পরামর্শ থেকে বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়াকে আরো বেশি দক্ষ, নিপুণ ও তড়িৎ করবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা