নোয়াখালীতে কমেছে করোনা শনাক্তের হার

দিনাজপুর প্রতিনিধি | ২২ আগষ্ট ২০২১, ১৬:০১

ছবিঃ সংগৃহীত

২৪ ঘণ্টায় নোয়াখালীতে কমেছে করোনা শনাক্তের হার ১৬ শতাংশ। গত চার মাসের মধ্যে সর্বনিম্ন করোনা শনাক্ত হয়েছে। শতকরা হিসাবে এই হার ৮ শতাংশ। যা একদিন আগেও ছিল ২৪ শতাংশ। এ সময় কোনো মৃত্যু হয় নি। 

শনিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, নোয়াখালীর ল্যাবে ১১৫টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ১ জন, সুবর্ণচরে ১ জন, বেগমগঞ্জে ১ জন, চাটখিলে ৩ জন এবং কবিরহাটে ৩ জন রয়েছেন। নোয়াখালীতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩২৯ জন। যার মধ্যে সদরের ৬ হাজার ৪৩১ জন আর বিভিন্ন উপজেলার ১২ হাজার ৮৯৮ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। তবে করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ২১৬ জনের। যার মধ্যে সদরের ৩৮ জন আর বিভিন্ন উপজেলার ১৭৮ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট মৃত্যুর সংখ্যা ২১৬ জনের।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২