রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ১১ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৪ আগষ্ট ২০২১, ১৮:৪৬

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে আট জন পুরুষ ও তিন জন নারী। এদের মধ্যে নয় জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

১১ জনের মধ্যে চার জনের বাড়ি রাজশাহীতে, চার জন নাটোর, দুই জন নওগাঁ ও একজন কুষ্টিয়ার বাসিন্দা। করোনায় মারা যাওয়া নয় জনের মধ্যে তিন জন রাজশাহী, চার জন নাটোর, একজন নওগাঁ ও একজন কুষ্টিয়ার বাসিন্দা।

শনিবার রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ১৮ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৩৫০টি নমুনা পরীক্ষা করে ৪১ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৫২টি নমুনা পরীক্ষা করে ১৩ জন, নওগাঁর ১৩০টি নমুনা পরীক্ষা করে সাত জন, চাঁপাইনবাবগঞ্জের ৪৪টি নমুনা পরীক্ষা করে ছয় জন ও জয়পুরহাটের ১২৩টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

নাটোরের একটি নমুনা পরীক্ষার ফলাফলে দেখা যায়, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন না।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২৯ দশমিক ৫২ শতাংশ, নওগাঁয় পাঁচ দশমিক ৩৮ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ১৩ দশমিক ৬৪ শতাংশ ও জয়পুরহাটে ১২ দশমিক ২০ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ১৪ জন। এর আগে ৫১৩টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৩২৫ জন। বর্তমানে মোট ৩৩০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা