মমেকে করোনায় আরও ২৩ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৪ আগষ্ট ২০২১, ১৮:২২

ছবি : ইন্টারনেট

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ১৩ জন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (১৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। শনিবার (১৪ আগস্ট) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার খোদেজা (৫৫), মর্জিনা বেগম (৬৫), খাদিজা বেগম (৭০), সুফিয়া (৪৫), মুক্তাগাছার রিয়াজুল (৪৫), আব্দুল মালেক (৫৫), তারাকান্দার কোহিনুর বেগম (৬৫), হালুয়াঘাটের আব্দুল মতিন (৭০), নেত্রকোনা সদরের খলিন্দ্র চন্দ্র (৮০), শেরপুরের নালিতাবাড়ি উপজেলার আবুল সালেহ (৭০)।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ারা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার রোজি আক্তার (৫০), রাবেয়া (৭০), আব্দুল রাজ্জাক (৭০), আসিরন (৬০), ফারুক (৩৬), গোলাম কিবরিয়া (৬০), ঈশ্বরগঞ্জের সাকিনা বেগম (৫৫), নেত্রকোনা সদরের হাজেরা খাতুন (৬৫), মঞ্জুরুল হক (৬৫), আহমেদ (৫৬), শেরপুর সদরের মোজাম্মেল (৬৫), জামালপুর সদরের বিল্লাল উদ্দিন (৬০), টাঙ্গাইল সদরের আব্দুল গফুর (৮৫)।

এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৬০০টি নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১৩৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে আরটি পিসিআর টেস্ট ৯৬ এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর