খুলনা বিভাগে করোনায় ১৬ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২৯ জুলাই ২০২১, ১৭:৪৯

ছবি : সংগৃহীত

করোনা আক্রান্ত হয়ে খুলনার চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৭ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালে তিনজন, খুলনা জেনারেল হাসপাতালে একজন এবং গাজী মেডিকেল হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১২৬ জন। যার মধ্যে রেড জোনে ৪৬ জন, ইয়ালো জোনে ৪৮ জন, আইসিইউতে ২০ জন।

শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন— খুলনার বটিয়াঘাটার বুজবুনিয়া গ্রামের আলেয়া বেগম (৫৫), রূপসা উপজেলার করিমনগর এলাকার আবদুল আজিজ (৮০) এবং নগরীর ডালমিল মোড় ময়লাপোতা এলাকার রোকেয়া বেগম (৬০)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪২ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন, খুলনার ডুমুরিয়ার আসমা বেগম (৪০)।  চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন, তার মধ্যে ২০ জন পুরুষ।


গাজী মেডিক‌্যাল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন— খুলনার ১৫৯ পূর্ব বানিয়াখামার এলাকার মো. মকবুল হোসেন খান (৬৫), দক্ষিণ টুটপাড়ার রেজিনা ফাতিমা (২৮), যশোর কারবালা বামনপাড়ার মর্জিনা রহমান (৫৮), ঝিকরগাছার গদখালী এলাকার মিসেস বারিছুন্নেসা (৬০) এবং চুয়াডাঙ্গার আলমনগরের গোকুলখালীর রহিমা খাতুন (৫৫)। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৫ জন।

অপরদিকে, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে টানা তিনদিন কোনো রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৬১ জন ভর্তি রয়েছেন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন।

এদিকে, বুধবার খুমেক আরটি-পিসিআর ল্যাবে ৩১১টি নমুনা যার মধ্যে খুলনার ২৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ৯২, বাগেরহাটের ৫, সাতক্ষীলার ১, যশোরের ৩ ও বরিশালের একজনের করোনা শনাক্ত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা