গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে করোনায় ৬ লাখ ৬৭ হাজার আক্রান্ত

সময় ট্রিবিউন | ৯ এপ্রিল ২০২১, ২০:৩৬

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এনিয়ে সারাবিশ্বে এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ কোটি ২৭ লাখ ৩০ হাজার ছাড়ালো।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা একথা জানিয়েছে। খবর তাসের।

ডব্লিউএইচও জানায়, গত ১৭ জানুয়ারির পর একদিনে করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে এটি হচ্ছে সর্বোচ্চ সংখ্যা।

৮ এপ্রিল মস্কো সময় ১৭:০৮ টায় ডব্লিউএইচও বিশ্বব্যাপী এ পর্যন্ত মোট ১৩ কোটি ২৭ লাখ ৩০ হাজার ৬৯১ জন আক্রান্তের এবং ২৮ লাখ ৮০ হাজার ৭২৬ জনের মৃত্যুর কথা জানায়।

সংস্থাটি গত ২৪ ঘণ্টায় মোট ৬ লাখ ৬৭ হাজার ২৬ জনের নতুন করে করোনায় আক্রান্তের এবং ১৩ হাজার ৪৩ জনের মারা যাওয়ার কথা জানায়।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর ব্যাপারে বিশ্বের বিভিন্ন দেশের কেবলমাত্র সরকারিভাবে সরবরাহ করা তথ্যের ওপর ভিত্তি করেই ডব্লিউএইচও এ উপাত্ত তৈরি করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর