সিলেট বিভাগে একদিনে করোনায় ৯ জনের মৃত্যু , আক্রান্ত ৫৮৪ জন

সময় ট্রিবিউন | ১৬ জুলাই ২০২১, ২২:৫৮

ছবি : ইন্টারনেট

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে সিলেট বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। আর এসময়ে আক্রান্ত হয়েছেন আরও ৫৮৪ জন।

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্যনুসারে, গত একদিনের ব্যাবধানে আবারো সিলেট বিভাগে করোনায় ৯ জনের মৃত্যু হলো। এর আগে ১৪ জুলাই ও ৭ জুলাই একই সংখ্যক লোক করোনায় মৃত্যুবরণ করেন সিলেট অঞ্চলে।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৮৪ জন, একই সময়ে সিলেট বিভাগের চার জেলায় করোনা থেকে সুস্থ্য হয়েছেন ২৪৩ জন, হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন করোনা রোগী। করোনায় মৃত ৯ জনের মধ্যে ৭ জন সিলেট জেলার, সুনামগঞ্জ ১ জন ও হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সর্বমোট ৫৫৫ জন মৃত্যুবরণ করলেন। মৃতদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সিলেট জেলায় ৪৪৫ জন। এছাড়া সুনামগঞ্জের ৪১ জন, হবিগঞ্জের ২৬ মৌলভীবাজার জেলার ৪২ জন রয়েছেন। গত একদিনে করোনায় আক্রান্ত ৫৮৪ জনের মধ্যে সিলেট জেলার ৩১৩, সুনামগঞ্জ ৩৮, হবিগঞ্জ ১২০ ও মৌলভীবাজার জেলার ১১৩ জন রয়েছেন।

এই বিভাগে গত একদিনে মোট ১ হাজার ২৯৮ জনের করোনা পরীক্ষা করে ৫৮৪ জনের ফলাফল পজিটিভ আসে, এতে সংক্রমণের শতকরা হার হচ্ছে ৪৪.৯৯ ভাগ।

এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ হাজার ১৩ জনে। অপরদিকে করোনা আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৪৫৯ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে সুস্থ হওয়া ২৪৩ জনকে নিয়ে বিভাগে করোনা থেকে ইতোমধ্যে মোট সুস্থ হয়েছেন ২৬ হাজার ১৩৮ জন।

গত একদিনে আরও ২১০ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এনিয়ে বিভাগের চার জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ১৩২ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব