তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে বিশ্ব: ডব্লিউএইচও

সময় ট্রিবিউন | ১৬ জুলাই ২০২১, ০০:৪১

ছবি: ইন্টারনেট

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়া, সামাজিক মেলামেশা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য বিধি পালনে ধারাবাহিকতার অভাবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

ডব্লিউএইচও প্রধান সতর্ক করে জানিয়েছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধির ফলে বিশ্ব তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, দুর্ভাগ্যজনক... আমরা এখন তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছি।

বুধবার গেব্রিয়াসিস জানান, ডেল্টা ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়া, সামাজিক মেলামেশা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য বিধি পালনে ধারাবাহিকতার অভাবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

তিনি বলেন, করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ইতোমধ্যে ১১১টি দেশে ছড়িয়েছে। আমাদের আশঙ্কা, খুব শিগগিরই এই ভ্যারিয়েন্ট সারা বিশ্বে আধিপত্য করবে।

বিশ্ব স্বাস্থ্যা সংস্থার প্রধান বলেন, কিছু কিছু দেশে টিকার অভাব আর অধিকাংশ জনগণকে টিকা দেওয়া দেশগুলোতে করোনার স্বাস্থ্যবিধি মানার গাফিলতিই তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে পৌঁছে দিয়েছে আমাদের।

গেব্রিয়াসিস আরও বলেন, সেপ্টেম্বরের মধ্যেই সব দেশকে তাদের মোট জনসংখ্যার অন্তত ১০ শতাংশকে টিকা দেওয়ার কাজ সম্পূর্ণ করতে হবে। আর এ বছরের শেষে প্রতিটি দেশের নাগরিকদের অন্তত ৪০ শতাংশকে টিকা দিতে হবে। সূত্র: এনডিটিভি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২