অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উৎপাদন স্থগিত

সময় ট্রিবিউন | ৫ এপ্রিল ২০২১, ২০:২৭

ছবিঃ ইন্টারনেট

যুক্তরাষ্ট্র অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন উৎপাদন স্থগিত করেছে । ম্যারিল্যান্ডের বাল্টিমোরের যে কারখানায় ভ্যাকসিন উৎপাদন করা হচ্ছিল সেখানে কয়েকদিন আগে জনসন অ্যান্ড জনসনের উৎপাদিত দেড় লাখ ডোজ ভ্যাকসিন নষ্ট হওয়ার পর এ সিদ্ধান্ত নিল মার্কিন হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্ট।

মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

উৎপাদনকারী প্রতিষ্ঠান এমারজেন্ট বায়ো সল্যুশন দুর্ঘটনাবশত দুটি ভ্যাকসিনের উপাদান মিশিয়ে ফেলে। এ ঘটনায় ওষুধ নিয়ন্ত্রকদের ভ্যাকসিন অনুমোদনে বিলম্ব হয়। এরপর কারখানাটিতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উৎপাদন স্থগিত করা হলো।

মার্কিন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনসন অ্যান্ড জনসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে, কারখানায় ভ্যাকসিন উৎপাদন তদারকি করার জন্য একটি নতুন টিম গঠনের জন্য। এমারজেন্টের পক্ষ থেকে এই পরিবর্তনের কথা স্বীকার করা হয়েছে। তারা ভ্যাকসিনের ডোজ নষ্ট হওয়ার পূর্ণাঙ্গ দায় নিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর