রামেকের করোনা ইউনিটে একদিনে আরও ১২ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৪ জুন ২০২১, ১৮:১৭

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন মারা গেছেন। এদের মধ্যে ১০ জন সংক্রমণে ও বাকি ২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেকের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নাটোরের ২ জন ও মেহেরপুরের একজন করোনা আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ২ জন মারা গেছেন। তাদের সবাইকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ দাফন করার জন্য বলা হয়েছে।

তিনি আরও জানান, পূর্বে মোট রোগী ছিল ২৯৪ জন। তবে ২৪ ঘণ্টায় রামেকে মোট রোগীর সংখ্যা ৩০৭ জন। এরমধ্যে উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৫০ জন, করোনাক্রান্ত রয়েছেন ১৫৭ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৪ জন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

ডা. সাইফুল বলেন, রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মোট করোনা টেস্ট হয়েছে ১৮৮টি, এর মধ্যে ৭৪ জন পজিটিভ পাওয়া গিয়েছে।

উল্লেখ্য, রাজশাহীর রামেকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর হার ৪১.১৮%।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা