ব্রাজিলে করোনায় একদিনে মৃত্যু ৪০০০

সময় ট্রিবিউন | ২ এপ্রিল ২০২১, ০১:১৭

ছবিঃ সংগৃহীত

ব্রাজিলকে রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছেন প্রতিদিন। সেই সাথে করোনায় আক্রান্ত হচ্ছেন লক্ষাধিক মানুষ। দেশটিতে করোনায় এবার একদিনে মারা গেছে রেকর্ডসংখ্যক প্রায় চার হাজার মানুষ।

বৃহস্পতিবার সকালের তথ্য অনুযায়ী, করোনায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ব্রাজিলে করোনায় মোট মৃতের সংখ্যা প্রায় ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রায় ৯০ হাজার রোগী শনাক্তে মোট সংক্রমণ ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ছাড়িয়ে গেছে।

ব্রাজিলে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক রূপ ধারণ করেছে। করোনায় সংক্রমণ ও মৃত্যুর বৈশ্বিক তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে। গত এক মাসে (মার্চ) দেশটিতে মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৫৭৩ জন, যা মাসের হিসেবে মহামারী শুরুর পর থেকে সর্বোচ্চ। এর আগে গত বছরের জুলাই মাসে দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ হাজার ৮৮১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। এই সময়ে নতুন করে প্রায় ৬ লাখ সাড়ে ৩৯ হাজার সংক্রমিত হয়েছে যা আগের দিন ছিল ৫ লাখ ৪৮ হাজার।

করোনার বৈশ্বিক সংক্রমণ ১২ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৮ লাখ ২৮ হাজার ১৩৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ৪৪ লাখ সাড়ে ১০ হাজারের বেশি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর