প্রেমিকার বাড়ি গিয়ে অচেতন প্রেমিক

সময় ট্রিবিউন | ৬ মে ২০২১, ০৭:৩২

মঙ্গলবার রাতে জামালপুরের বকশিগঞ্জে প্রেমিকার সাথে দেখা করতে এসে অচেতন হয়ে পড়েন ভোলা থেকে আসা ইমরান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়-ছবি: সময় ট্রিবিউন

ভোলা থেকে প্রেমিকার সঙ্গে দেখা করতে জামালপুর এসেছিলেন ইমরান নামের এক যুবক। তারপর প্রেমিকার বাসার সামনেই অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ।

পরে ইমরানের প্রেমিকা ও তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয় পুলিশ।

মঙ্গলবার (৪ মে) রাত ১১টার দিকে বকশিগঞ্জ উপজেলার বালুরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ইমরান ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মনিসা গ্রামের জহুরুল হকের ছেলে।

বকশীগঞ্জ থানা পুলিশের সহকারী উপপরির্দশক (এএসআই) মো. জাহাঙ্গীর জানান, অচেতন অবস্থায় আহত এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ওই যুবককে উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়। জ্ঞান ফিরে এলে নাম ঠিকানা পুলিশক জানায়। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে ইমরান।

বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, জিজ্ঞাসাবাদের জন্য কলেজছাত্রী ও তার বাবাকে থানায় আনা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
  1. থালাপতি বিজয়ের হাতেই তামিলনাড়ুর ক্ষমতা
    থালাপতি বিজয়ের হাতেই তামিলনাড়ুর ক্ষমতা
  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান