এইচএসসি পরীক্ষার প্রথম দিনে সাড়ে ৪ হাজারেরও বেশি অনুপস্থিত

সময় ট্রিবিউন | ৩ ডিসেম্বর ২০২১, ০৯:৫৬

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার আজ প্রথম দিনে ৪ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানা গেছে। এর মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ১ হাজার ৭৯৯ জন এবং সিলেট বোর্ডে সর্বনিম্ন ৮০৩ জন অনুপস্থিত ছিল।

এছাড়া পরীক্ষার প্রথম দিনে ৩ জনকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানিয়েছে।

এর আগে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে আজ সকাল ১০টায় পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা শুরু হয়।

নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বোর্ডের ২৩১ জন, রাজশাহী বোর্ডের ৬৮৪ জন, বরিশাল বোর্ডের ২১৬ জন, দিনাজপুর বোর্ডের ৫৬৩ জন, কুমিল্লা বোর্ডের ৪৩৩ জন, ময়মনসিংহ বোর্ডের ২১১ জন এবং যশোর বোর্ডের ২৯৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া, দিনাজপুর বোর্ডের ২ জন ও যশোর বোর্ডের একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

দেশের ৯টি বোর্ডে মোট ২ লাখ ৫৪ হাজার ৫০২ জন শিক্ষার্থীর পদার্থবিজ্ঞান পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

করোনা মহামারির কারণে ১ বছর বিরতির পর আজ থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলো।

এ বছর পরীক্ষার্থীদের কেবল ৩টি ঐচ্ছিক বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে স্বল্প নম্বরের পরীক্ষা দিতে হবে। বাংলা, ইংরেজি ও গণিত পরীক্ষা দিতে হবে না।

৩টি ঐচ্ছিক বিষয়ের ফলাফল এবং জেএসসি পরীক্ষাসহ শিক্ষার্থীদের আগের পাবলিক পরীক্ষার গ্রেড পয়েন্ট বিবেচনা করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা