ঢাবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা: বেরোবিসহ ৫ কেন্দ্র প্রস্তুত

সময় ট্রিবিউন | ১ অক্টোবর ২০২১, ০২:২৫

ফাইল ছবি

দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামীকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর প্রথমবারের মতো ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের প্রধান বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। রংপুর বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা গ্রহণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রংপুর বিভাগের প্রধান বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ ৫টি কেন্দ্র।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ সময় নিউজকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে শেষ মুহুর্তে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনাকালীন সময়ে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলাসহ অসাধুপায় অবলম্বন ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তৎপর রয়েছে।

তিনি বলেন, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীসহ সর্ব সাধারণের প্রবেশে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

উপাচার্য জানান, আগামীকাল সকাল ১১টা থেকে দেড়ঘন্টাব্যাপী বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। এরপর ২ অক্টোবর কলা অনুষদভুক্ত খ ইউনিট, ৯ অক্টোবর বহুনির্বাচনীর মাধ্যমে চারুকলা অনুষদভুক্ত চ ইউনিট, ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিট ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের পরীক্ষা।

তিনি আরও জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর নগরীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর সরকারী কলেজ ও কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে প্রকাশিত তথ্যানুযায়ী, এই ভর্তি পরীক্ষায় রংপুর বিভাগে মোট ৩১,৩০৭ জন শিক্ষার্থী অংশ্রহণ করবেন। এর মধ্যে ‘ক’ ইউনিটে ১০,৩৪৮ জন, ‘খ’ ইউনিটে ৬,৬১১ জন, ‘চ’ ইউনিটে ১৯৬৫ জন, ‘গ’ ইউনিটে ১৩৬২ জন এবং ‘ঘ’ ইউনিটে ১১,০২১ জন পরীক্ষার্থী অংশ নেবে।

উল্লেখ্য, রংপুর বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা গ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্থানীয়ভাবে সমন্বয় করছে।#



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা