বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলতে যেসব নির্দেশনা দিল ইউজিসি

সময় ট্রিবিউন | ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৪

ইউজিসির লোগো-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসের কারণে ১৮ মাস বন্ধ থাকার পর দুটি শর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সশরীরে শ্রেণি কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর তদারক সংস্থা ইউজিসি এসংক্রান্ত

একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ইউজিসির দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে-

১) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ইতোমধ্যে কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণ করেছে অথবা টিকা গ্রহণের জাতীয় পরিচয়পত্র দিয়ে জাতীয় সুরক্ষা সেবা পোর্টালে (surokkha.gov.bd) অথবা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছে।

২) ১৮ বছর বা তদূর্ধ্ব শিক্ষার্থী, যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা জন্মনিবন্ধন সনদের ওয়েবলিংক (https://univacuge.gov.bd) এ টিকা গ্রহণের জন্য প্রাথমিক নিবন্ধন করে থাকলে এবং পরবর্তীতে জাতীয় সুরক্ষা সেবা ওয়েবপোর্টালে (surokkha.gov.bd) অথবা সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা গ্রহণের নিবন্ধন করে থাকলে ক্লাসে অংশ নিতে পারবে।

গত ১৪ সেপ্টেম্বর ইউজিসি ও উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এক বৈঠকে আগামী ২৭ সেপ্টেম্বরের পর যে কোনো সময় থেকে সরকারি বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় খোলার প্রক্রিয়া হিসেবে শিক্ষা মন্ত্রণালয় ২৭ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের টিকার জন্য নিবন্ধন করতে বলেছে।

এজন্য সরকার শিক্ষার্থীদের বয়স এবং জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের শর্তও শিথিল করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব