আগামীকাল খুলছে বাকৃবি`র আবাসিক হল

সময় ট্রিবিউন | ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:০৪

বাকৃবি-ফাইল ছবি

আগামীকাল শুক্রবার খুলে দেওয়া হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সকল আবাসিক হল।  

জানা যায়, বাকৃবিতে ছাত্র ও ছাত্রীদের মোট ১৩ টি আবাসিক হল রয়েছে। বিশ্ববিদ্যালয়ে স্নাতক ফাইনাল বর্ষের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১১৫০ জন এবং স্নাতকোত্তর পর্যায়ে প্রায় ২০০০ জন শিক্ষার্থী রয়েছে।

২৭ সেপ্টেম্বর থেকে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ফাইনাল পরীক্ষা শুরু হবে। এই কারণে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আগামীকাল হল খুলে দেওয়া হবে। 

প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে ৩ অক্টোবর। তাদের সেমিস্টার ফাইনাল শুরু হবে ১৭ অক্টোবর। এছাড়া যেসব বর্ষের ব্যবহারিক ক্লাস ও ক্লাস টেস্ট এখনো শেষ হয়নি তাদের ৪-১০ অক্টোবরের মধ্যে ক্লাস এবং পরীক্ষা শেষ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন বলেন, অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় চতুর্থ বর্ষের জন্য ২৪ সেপ্টেম্বর ও অন্য বর্ষের শিক্ষার্থীদের জন্য ৩ অক্টোবর হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন সিন্ডিকেটের সভার মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা