পূজায় পরীক্ষা নিতে পারবে না জবির কোনো বিভাগ

সময় ট্রিবিউন | ২০ সেপ্টেম্বর ২০২১, ২২:৫২

ছবি : সংগৃহীত

আগামী মাসের ৭ তারিখ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এর আগে অথবা পূজা চলাকালীন কোনো বিভাগ পরীক্ষা নিতে পারবেনা বলে জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ সেপ্টেম্বর রবিবার বেলা ১১:৩০ টায় উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর সভাপতিত্বে উপাচার্য মহোদয়ের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত ডিন'স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, ০৭ অক্টোবর ২০২১ তারিখের পূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না। ০৭ অক্টোবর ২০১১ তারিখের পূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও ১১ থেকে ১৬ অক্টোবর ২০২১ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে পরীক্ষার ঘোষণা আসায় বিভিন্ন বিভাগ পরীক্ষার সময়সূচি ঘোষণা করলে দেখা যায় পূজার ছুটিতেও পরীক্ষার তারিখ দিয়েছিল কিছু বিভাগ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা