নোবিপ্রবি পরিদর্শন করলেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার

সময় ট্রিবিউন | ২০ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫২

রোববার বিকেলে ভারতের ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন-ছবি: সময় ট্রিবিউন

বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) পরিদর্শন করেছেন।

রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন তিনি।

এসময় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) অনিমেষ চৌধুরী উপস্থিত ছিলেন। নোবিপ্রবির পক্ষ থেকে ডেপুটি হাই কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন এবং নোবিপ্রবির কেন্দ্রীয় উপাসনালয়সহ ক্যাম্পাস পরিদর্শন করেন।

এসময় নোবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. মো. আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন।

পরে উপাচার্যের কার্যালয়ে ভারতের ডেপুটি হাই কমিশনারের উপস্থিতিতে নোবিপ্রবিকে নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এসময় নোবিপ্রবির উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের মাননীয় ডেপুটি হাই কমিশনারের দ্বিপাক্ষিক নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা