শিক্ষার্থীদের টিকার নিবন্ধনে ওয়েবলিংক চালু

সময় ট্রিবিউন | ১৭ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৯

করোনাভাইরাসের ভ্যাকসিন-ফাইল ছবি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় করোনা টিকার নিবন্ধনের সুবিধার্থে ‘ওয়েবলিংক’ চালু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তাঁরা জন্মনিবন্ধন সনদ দিয়ে এই লিংক ব্যবহার করে টিকার জন্য প্রাথমিক নিবন্ধন করতে পারবেন।

এরপর এসব শিক্ষার্থীর তথ্য ইউজিসি স্বাস্থ্য বিভাগকে দেবে। তখন শিক্ষার্থীরা করোনার টিকাসংক্রান্ত সুরক্ষা অ্যাপে গিয়ে সহজেই টিকার নিবন্ধন কাজটি করতে পারবেন।

বৃহস্পতিবার এই ‘ওয়েবলিংক’ (https://univac.ugc.gov.bd) চালু করে ইউজিসি।

এ বিষয়ে ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী এখনো করোনা টিকার জন্য নিবন্ধন করেননি, তাঁদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে এই লিংক ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এ বিষয়ে ইউজিসির সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, কমিশনের লক্ষ্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসা। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র আছে, তাঁরাও এই লিংক ব্যবহার করে সুরক্ষা অ্যাপের সঙ্গে সংযুক্ত হয়ে টিকার নিবন্ধন করতে পারবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা